২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কলসকাঠীতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শিক্ষার্থীদের বর্ণাঢ্য প্রতিযোগিতা ও আলোচনা সভা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৯নং কলসকাঠী ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বিকেল ২টা ৩০ মিনিটে কলসকাঠী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্থানীয় বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রচনা, ক্বিরাআত, গজল ও আযান প্রতিযোগিতার আয়োজন করা হয়। ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘নবীজি (সা.)-এর জীবনী’, ৮ম শ্রেণির জন্য ‘জংগে জামাল/উটের যুদ্ধ’ বিষয়ক রচনা প্রতিযোগিতা, ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য গজল এবং ৭ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আযান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ক্বিরাআত ও আযান প্রতিযোগিতায় সঠিক মাখরাজ ও বিশুদ্ধ উচ্চারণকে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি রচনা প্রতিযোগিতায় তথ্যের যথার্থতা, বিষয়বস্তু ও উপস্থাপনার ওপর বিশেষভাবে মূল্যায়ন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলসকাঠী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (বিসিএস লাইভস্টক) ডাঃ মোঃ আলাউদ্দিন মাসুদ।

এ সময় উপস্থিত ছিলেন কলসকাঠী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শওকত হোসেন হাওলাদার, কলসকাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি নাছিম হাওলাদার, সাধারণ সম্পাদক আল-আমিন মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণ করে নৈতিকতা, মানবিকতা ও ইসলামী মূল্যবোধে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

মনোরম পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে প্রতিযোগিতা সম্পন্ন হওয়ায় আয়োজকরা অংশগ্রহণকারী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

কক্সবাজারের ইনানীতে মাটি ফুঁড়ে বের হচ্ছে গ্যাস ও আগুন, এলাকায় আতঙ্ক

কলসকাঠীতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শিক্ষার্থীদের বর্ণাঢ্য প্রতিযোগিতা ও আলোচনা সভা

Update Time : ০৯:৪০:০৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬