১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে যৌতুকের অভিযোগে নিহত মুক্তারের পরিবারের পাশে বিলকিস জাহান শিরিন

বাকেরগঞ্জ উপজেলার ৪ নম্বর দুধল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সরসী গ্রামের নিহত মুক্তারের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন।

আজ ৫ সেপ্টেম্বর তিনি সরসী গ্রামে নিহত মুক্তারের বাড়িতে গিয়ে শোকাহত মা ও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন, তাদের সান্ত্বনা দেন এবং গভীর সমবেদনা জানান।

নিহত মুক্তারের পরিবারের অভিযোগ, যৌতুকের দাবিকে কেন্দ্র করে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ সময় বিলকিস জাহান শিরিনের সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক সদস্য সচিব, বাকেরগঞ্জ উপজেলা বিএনপি মো. নাসির হাওলাদার, বাকেরগঞ্জ মহিলা দলের সভাপতি মির্জা খাদিজা, ৪ নম্বর দুধল ইউনিয়ন বিএনপির ১ নম্বর ওয়ার্ড সরসীর সভাপতি মো. মুজিবুর রহমান আকন, ৪ নম্বর দুধল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. খালেকুজ্জামান বাহাদুরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নিহত মুক্তারের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের আইনের আওতায় আনা এবং ন্যায়বিচার নিশ্চিতের প্রত্যাশা ব্যক্ত করেন।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, বাকেরগঞ্জের তরুণীকে বিয়ে

বাকেরগঞ্জে যৌতুকের অভিযোগে নিহত মুক্তারের পরিবারের পাশে বিলকিস জাহান শিরিন

Update Time : ১০:০৪:৫২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬