বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবা সেবনের অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৬ সেপ্টেম্বর) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১০ নম্বর গারুড়িয়া ইউনিয়নে এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল। অভিযানের সময় গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে তিনজনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মধ্যে একজনকে দুই মাস এবং অপর দুজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি দল।
বাকেরগঞ্জ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার ও মাদকসেবনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
মোঃ শাহীন মিরা 



















