২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে তেতুলিয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, তিনজনের কারাদণ্ড

বাকেরগঞ্জে তেতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিনজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে বালু উত্তোলনকালে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এ সাজা দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—বাউফল উপজেলার কেশবপুর এলাকার লতিফ হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার (২৫), নিবদী গ্রামের আব্দুল জলিলের ছেলে জাহিদুল ইসলাম (২২) এবং ভোলা জেলার ভেদুরিয়া গ্রামের মৃত আব্দুর রশিদ মোল্লার ছেলে ফারুক মোল্লা (৪২)।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল।

অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

কক্সবাজারের ইনানীতে মাটি ফুঁড়ে বের হচ্ছে গ্যাস ও আগুন, এলাকায় আতঙ্ক

বাকেরগঞ্জে তেতুলিয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, তিনজনের কারাদণ্ড

Update Time : ০২:১৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬