১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল শহরে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার

বরিশাল নগরীর নতুন বাজার এলাকায় ড্রেন ও ময়লার স্তূপ থেকে প্লাস্টিকের বোতল/বয়ামে সংরক্ষিত দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে নতুন বাজার ফরেস্ট অফিসের সামনে বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা ড্রেন পরিষ্কারের সময় ময়লার মধ্যে দুটি বড় প্লাস্টিকের বয়াম দেখতে পান।

পরিচ্ছন্নতাকর্মী জাকির জানান, বয়ামগুলোর ভেতরে শিশুর অবয়ব দেখতে পেয়ে তিনি বিষয়টি স্থানীয়দের জানান। পরে স্থানীয়রা নতুন বাজার পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

স্থানীয়দের অভিযোগ, কোনো ক্লিনিক বা হাসপাতাল থেকে অবৈধভাবে গর্ভপাতের পর মরদেহ দুটি প্লাস্টিকের পাত্রে ভরে ময়লার স্তূপে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, বাকেরগঞ্জের তরুণীকে বিয়ে

বরিশাল শহরে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার

Update Time : ০৯:৩৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬