১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কবাই কাঁঠালবাড়ি ব্রিজের বেহাল দশা, ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয়রা

বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের কাঁঠালবাড়ি ব্রিজটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকরা। ব্রিজের ঢাল ও সংযোগ সড়কের বিভিন্ন অংশের দুরবস্থার কারণে প্রতিদিনই ব্যাহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল।

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি ব্রিজের ঢালে বালু দেওয়ায় পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে মোটরসাইকেল, অটোরিকশা ও ভ্যানসহ ছোট যানবাহনগুলো ব্রিজের ঢালে উঠতে ও নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা রয়েছে।

এ ছাড়া ব্রিজ ও সংযোগ সড়কের বিভিন্ন অংশে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে খানাখন্দ ও অন্যান্য সমস্যা সৃষ্টি হয়েছে। ফলে পথচারী ও যানবাহন চালকদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

এ অবস্থায় দ্রুত কাঁঠালবাড়ি ব্রিজের ঢাল ও সংযোগ সড়ক সংস্কার করে নিরাপদ ও নির্বিঘ্ন যান চলাচলের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। একই সঙ্গে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, বাকেরগঞ্জের তরুণীকে বিয়ে

কবাই কাঁঠালবাড়ি ব্রিজের বেহাল দশা, ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয়রা

Update Time : ০৩:৪৭:০০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬