১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী আটক

নেত্রকোনায় সরকারি ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার কথা বলে পাঁচ ব্যক্তির কাছ থেকে ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে নেত্রকোনা জেলা শহরের কুরপাড় মাস্টারবাড়ি এলাকা থেকে স্থানীয় জনতা তাকে আটক করে। পরে তাকে নেত্রকোনা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটক ওই নেত্রীর নাম সৈয়দা সাদিয়া ইসলাম। তিনি এনসিপির নেত্রকোনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এবং নেত্রকোনা সরকারি কলেজের অনার্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার কথা বলে কুরপাড় এলাকা থেকে ইতি আক্তার, সুমি আক্তার, মোছা. প্রিয়া আক্তারসহ পাঁচজনের কাছ থেকে ৩ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে সাদিয়া ইসলামের বিরুদ্ধে। টাকা নেওয়ার পর দীর্ঘ দিনেও ফ্যামিলি কার্ড না দেয়ায় ফ্যামিলি কার্ড প্রত্যাশী ও স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। নেত্রকোনা মডেল থানা পুলিশ অভিযোগ আমলে নিয়ে তদন্ত শুরু করেছে।

নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার বলেন, বিকেল সাড়ে ৫ টার দিকে কুরপাড় এলাকা থেকে স্থানীয়রা ওই নারীকে পুলিশের কাছে নিয়ে আসেন। তার বিরুদ্ধে ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার কথা বলে পাঁচজনের কাছ থেকে ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে এনসিপির জেলা শাখার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, বাকেরগঞ্জের তরুণীকে বিয়ে

‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী আটক

Update Time : ০৩:৫৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬