১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তার দুই সন্তানের দায়িত্ব নিলেন জুয়েল শিকদার, মাসে দেবেন ৫ হাজার টাকা

বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের সরসি গ্রামের নিহত জান্নাতুল ফেরদৌস মাওয়া (মুক্তার) শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন সাবেক দুধল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল আহসান জুয়েল শিকদার।

বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৫টার দিকে তিনি মুক্তার গ্রামের বাড়িতে গিয়ে তার শোকাহত মা, ভাই-বোন ও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের সান্ত্বনা দেন এবং গভীর সমবেদনা প্রকাশ করেন।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে জিয়াউল আহসান জুয়েল শিকদার মুক্তার দুই সন্তানের ভবিষ্যতের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। তিনি জানান, তার পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠানের নিজস্ব তহবিল থেকে দুই সন্তানের জন্য প্রতি মাসে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

তিনি আরও বলেন, তিনি জীবিত থাকা পর্যন্ত এবং মুক্তার দুই সন্তান স্বাবলম্বী ও প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এ সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

এদিকে, এমন মানবিক উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নিহত মুক্তার পরিবারের সদস্যরা। একই সঙ্গে তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

স্থানীয়দের মতে, শোকাহত পরিবারের কঠিন সময়ে পাশে দাঁড়ানো এবং দুই শিশুর ভবিষ্যৎ নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি সহায়তার উদ্যোগ মানবিক ও সামাজিক দায়িত্ববোধের একটি প্রশংসনীয় দৃষ্টান্ত।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

সাবেক এমপি কারাগারেই ব্যবহার করছিলেন ফোন, মিলল কয়েক ডজন পর্নো ভিডিও

মুক্তার দুই সন্তানের দায়িত্ব নিলেন জুয়েল শিকদার, মাসে দেবেন ৫ হাজার টাকা

Update Time : ০১:০৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬