১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ বাস্তবায়নের লক্ষ্যে বাকেরগঞ্জে ৩ মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এর অংশ হিসেবে শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় বাকেরগঞ্জ পৌরসভা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পৌর এলাকায় পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণে বিশেষ ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করা হয়।

“রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু ও মশক প্রতিকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং ডেঙ্গু মশা নিধনে স্প্রে ও ফগিং কার্যক্রম পরিচালনা করা হয়।

সকালে বাকেরগঞ্জ পৌরসভা প্রাঙ্গণ থেকে র‍্যালি বের হয়ে পুরাতন লঞ্চঘাট এলাকা প্রদক্ষিণ করে পুনরায় পৌরসভা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সড়কের দুই পাশ ও বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও মশক নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকায় ওষুধ ছিটানো এবং ফগিং করা হয়।

কর্মসূচিতে উপস্থিত থেকে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মিল্টন চন্দ্র পাল বলেন, “নিজ আঙ্গিনা পরিষ্কার রাখুন, পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিন। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নিজ নিজ বাসাবাড়ি ও আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান, হাট-বাজার ও রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখার এ অভিযানে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে হবে।”

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এর জন্য জনগণের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে মশার প্রজননস্থল ধ্বংস করে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম, বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহীন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।

র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান চলাকালে বক্তারা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রত্যেককে নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানান।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে শুরু হওয়া এ বিশেষ কর্মসূচি আগামী তিন মাস বিভিন্ন পর্যায়ে অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

সাবেক এমপি কারাগারেই ব্যবহার করছিলেন ফোন, মিলল কয়েক ডজন পর্নো ভিডিও

বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

Update Time : ০২:২৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬