০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিভারস্ক থেকে ইউক্রেনের পিছু হটা, দনবাসে রাশিয়ার অগ্রগতি অব্যাহত

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর সিভারস্ক থেকে নিজেদের সৈন্য সরিয়ে নিয়েছে ইউক্রেন। রাশিয়ার বাহিনী ধীরগতিতে অগ্রসর হওয়ায় সৈন্যদের জীবন রক্ষা ও যুদ্ধ সক্ষমতা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। তাদের দাবি, পর্যাপ্ত জনবলের সুবিধা নিয়ে রুশ বাহিনী চাপ বাড়াচ্ছিল।

সিভারস্ক দখলের ফলে রাশিয়া দোনেৎস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর স্লোভিয়ানস্ক ও ক্রামাতোরস্ক-এর আরও কাছাকাছি পৌঁছেছে—যেগুলো ইউক্রেনের শেষ বড় ঘাঁটি হিসেবে বিবেচিত। কয়েক মাসের টানা লড়াইয়ে সিভারস্ক প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

এদিকে সোমবার রাতে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, ছোড়া অধিকাংশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে।

বর্তমানে রাশিয়া দোনেৎস্কের প্রায় ৭৫% এবং লুহানস্কের প্রায় ৯৯% নিয়ন্ত্রণ করছে। শান্তি আলোচনায় দনবাস ছাড়ার জন্য যুক্তরাষ্ট্রের চাপ থাকলেও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কোনো ভূখণ্ড ছাড়তে রাজি নন এবং নিরাপত্তা নিশ্চয়তা দাবি করেছেন। তবে আলোচনায় এখনো বড় কোনো অগ্রগতি হয়নি।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

রাজশাহীকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে বাকেরগঞ্জের মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

সিভারস্ক থেকে ইউক্রেনের পিছু হটা, দনবাসে রাশিয়ার অগ্রগতি অব্যাহত

Update Time : ১১:৩৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫