০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষুধার বিরুদ্ধে লড়াইয়ে টেইলর সুইফটের মানবিক উদ্যোগ, ফিডিং আমেরিকাকে ১০ লাখ ডলার অনুদান

ক্যারিয়ারের শুরু থেকেই নানা দাতব্য কর্মকাণ্ডে সক্রিয় টেইলর সুইফট। হাসপাতাল সহায়তা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো কিংবা ভক্তদের বিপদে–আপদে সহযোগিতা—মানবিক কাজে বরাবরই এগিয়ে বিশ্বসংগীতের এই জনপ্রিয় তারকা। এবার যুক্তরাষ্ট্রজুড়ে ক্ষুধার বিরুদ্ধে লড়াই করা অলাভজনক সংস্থা ফিডিং আমেরিকাকে ১০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি টাকা) অনুদানের ঘোষণা দিয়েছেন তিনি।

গতকাল ফিডিং আমেরিকার ভেরিফায়েড ইনস্টাগ্রাম পোস্টে এ তথ্য জানানো হয়। ছুটির মৌসুম সামনে রেখে এই বড় অঙ্কের অনুদানের মাধ্যমে আবারও মানবিক সহায়তায় নিজের দৃঢ় অবস্থান তুলে ধরলেন টেইলর সুইফট।

ফিডিং আমেরিকার ইনস্টাগ্রাম পোস্টে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা ক্লেয়ার বাবিনো ফন্তেনোর পক্ষ থেকে টেইলর সুইফটকে ধন্যবাদ জানানো হয়। পোস্টে বলা হয়,
“ফিডিং আমেরিকার জন্য টেইলর সুইফটের ১০ লাখ ডলারের এই অনুদানের জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ। এই ছুটির মৌসুমে তাঁর অব্যাহত সমর্থন আমাদের মনে করিয়ে দেয়—ক্ষুধা দূর করতে আমরা একসঙ্গে হলে কত কিছু সম্ভব। যারা ক্ষুধার মুখোমুখি, তাদের পাশে দাঁড়িয়ে আমরা নিশ্চিত করতে পারি, এই ছুটির সময় এবং তার পরেও যেন প্রতিটি পরিবারের টেবিলে খাবার থাকে।”

এর আগেও ফিডিং আমেরিকাকে বড় অঙ্কের অনুদান দিয়েছেন সুইফট। ২০২৪ সালের অক্টোবরে হারিকেন হেলেন ও মিল্টনের পর ক্ষতিগ্রস্ত সম্প্রদায়গুলোর সহায়তায় তিনি দেন ৫০ লাখ ডলার। এছাড়া ২০২৩ সালে টেনেসিতে ঝড়ের পর প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অনুদান দেন ১০ লাখ ডলার। গত বছরের ফেব্রুয়ারিতে কানসাস সিটি চিফসের সুপার বোল প্যারেডে নিহত ৪৪ বছর বয়সী এক নারীর পরিবারের জন্যও তিনি দেন ১ লাখ ডলার সহায়তা।

সুইফটিজদের উদ্যোগও আলোচনায়
সাম্প্রতিক সময়ে টেইলর সুইফটের ভক্তরা—যাদের ‘সুইফটিজ’ নামে পরিচিত—ফিডিং আমেরিকার জন্য তহবিল সংগ্রহে একজোট হন। বিশেষ করে যুক্তরাষ্ট্রে এসএনএপি (সাপ্লিমেন্টাল নিউট্রিশনাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম)–এর সম্ভাব্য বরাদ্দ কমে যাওয়ার আশঙ্কার প্রেক্ষাপটে খাদ্যব্যাংক ও ক্ষুধার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসেন তারা। গত অক্টোবরে ‘সুইফটিজ ফর হোপ’ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালিয়ে ভক্তদের ১৩ ডলার বা সামর্থ্য অনুযায়ী অনুদান দেওয়ার আহ্বান জানায়।

নতুন ডকুসিরিজ মুক্তি
দাতব্য কার্যক্রম নিয়ে আলোচনার মধ্যেই গতকাল টেইলর সুইফট মুক্তি দিয়েছেন তাঁর তথ্যচিত্র ‘দ্য এন্ড অব অ্যান এরা’–এর শেষ দুটি পর্ব। বহুল আলোচিত দ্য ইরাস ট্যুর নিয়ে নির্মিত এই ডকুসিরিজটি বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাসে দেখা যাচ্ছে।

ভ্যারাইটি অবলম্বনে

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

সংগঠনকে ত্বরান্বিত করতে ৮ নং নলুয়া ইউনিয়ন বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

ক্ষুধার বিরুদ্ধে লড়াইয়ে টেইলর সুইফটের মানবিক উদ্যোগ, ফিডিং আমেরিকাকে ১০ লাখ ডলার অনুদান

Update Time : ০৪:২০:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫