২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গর্বের বাকেরগঞ্জের উপজেলা শাখায় নতুন কমিটিতে আফজাল সভাপতি, শাহিন সাধারণ সম্পাদক

বাকেরগঞ্জ উপজেলার সর্ববৃহৎ সামাজিক সংগঠন ‘গর্বের বাকেরগঞ্জ’-এর বাকেরগঞ্জ উপজেলা শাখার (জেলা সমকক্ষ) আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোজাম্মেল হোসেন মোহন এবং সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি যৌথভাবে এ কমিটির অনুমোদন দেন।

অনুমোদিত কমিটিতে মোঃ আফজাল হোসেন গাজীকে সভাপতি এবং মোঃ শাহিন মিরাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যান্য পদে রয়েছেন- মোঃ রাশেদুল ইসলাম জ্যেষ্ঠ সহ-সভাপতি, মোঃ মাহবুব আকন সহ-সভাপতি, মোঃ পারভেজ হাওলাদার জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক এবং ফুলে জান্নাত সুরুভী যুগ্ম সাধারণ সম্পাদক।

কেন্দ্রীয় কমিটির অনুমোদনপত্রে বলা হয়েছে, প্রকাশিত আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে নিজেদের মধ্যে পারস্পরিক আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে সংগঠনের গঠনতন্ত্র ও সাংগঠনিক নীতিমালা অনুসরণ করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। পরে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, পূর্ণাঙ্গ কমিটি গঠনের ক্ষেত্রে সংগঠনের গঠনতন্ত্র, সাংগঠনিক নীতিমালা এবং কেন্দ্রীয় কমিটির নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।

এছাড়া ‘গর্বের বাকেরগঞ্জ’-এর নাম, লোগো, ছবি, পরিচয়পত্র, নিবন্ধন নম্বর বা সাংগঠনিক পরিচয় ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড, দলীয় প্রচারণা কিংবা দেশের প্রচলিত আইনবিরোধী কার্যক্রম পরিচালনা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

নতুন কমিটির মাধ্যমে বাকেরগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও সম্প্রসারিত হওয়ার পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে শাখাটি ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

কক্সবাজারের ইনানীতে মাটি ফুঁড়ে বের হচ্ছে গ্যাস ও আগুন, এলাকায় আতঙ্ক

গর্বের বাকেরগঞ্জের উপজেলা শাখায় নতুন কমিটিতে আফজাল সভাপতি, শাহিন সাধারণ সম্পাদক

Update Time : ০৪:১৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬