২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে আমড়া পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নে আমড়া পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মো. তৈয়ব আলী (৩৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ১০ নম্বর গারুড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তৈয়ব আলী আমড়া পাড়ার জন্য একটি আমড়া গাছে ওঠেন। একপর্যায়ে গাছের একটি ডাল ভেঙে গেলে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তৈয়ব আলীর আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়। বিশেষ করে নিহতের স্ত্রীর আহাজারিতে স্থানীয় পরিবেশ ভারী হয়ে ওঠে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

কক্সবাজারের ইনানীতে মাটি ফুঁড়ে বের হচ্ছে গ্যাস ও আগুন, এলাকায় আতঙ্ক

বাকেরগঞ্জে আমড়া পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

Update Time : ০৩:২১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬