০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা

বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের পেয়ারপুর ব্রিজ সংলগ্ন এলাকায় অবৈধ উপায়ে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) রাত ১টার দিকে পেয়ারপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে পাঁচজনকে মোট ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল। এ সময় অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযানে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কৃষিজমি, নদী ও পরিবেশের ক্ষতি করে অনুমোদন ছাড়া মাটি উত্তোলন ও পরিবহন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রশাসনের এমন অভিযান অবৈধ মাটি উত্তোলন নিয়ন্ত্রণের পাশাপাশি কৃষিজমি ও পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

স্বর্গের লোভ দেখিয়ে অনাহারে শিশুদের হত্যা, ধর্মগুরুর ২০০ বছরের সাজা

বাকেরগঞ্জে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা

Update Time : ০৯:৪২:২০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬