বাকেরগঞ্জ উপজেলার ১০ নং গারুড়িয়া ইউনিয়নের ২৭০ নং সুখি নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি জনাব মিজানুর রহমান জুয়েল।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভিভাবক কমিটির সহ-সভাপতি খান মোঃ সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নং গারুড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ সজল আহমেদ ও ১ নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হায়দার হাওলাদার, এবং ১০ নং গারুড়িয়া ইউনিয়ন যুবনেতা মোঃ নাঈম হাওলাদার শুভ।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী ও বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।
সভায় শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ এবং একটি আলোকিত ও শিক্ষিত সমাজ গঠনে অভিভাবকদের সচেতন ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
মোঃ জুলহাস হোসেন 























