বাকেরগঞ্জ উপজেলার ১০ নম্বর গারুড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত ৯৫ নম্বর খয়রাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জুলফিকার আলী হায়দার মোল্লার সভাপতিত্বে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহেনশা সরদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মোঃ মামুন হাওলাদার এবং বিদ্যোৎসাহী সদস্য মাওলানা মোঃ মাসুম বিল্লাহ খান। এছাড়া বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
পরিচিতি সভায় বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে মোঃ জুলফিকার আলী হায়দার মোল্লা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সভা শেষে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করা হয়। পরে শিক্ষার্থীদের মধ্যে মিষ্টান্ন বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মোঃ জুলহাস হোসেন 























