২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহনের ভিডিও ভাইরাল, চালককে অব্যাহতি

বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার ভিডিও ছড়ানোর পর ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনাটি গত মঙ্গলবার রাতের। খুলনা থেকে মোংলায় ফেরার পথে খুলনার জিরো পয়েন্ট এলাকা থেকে ছাগলগুলো অ্যাম্বুলেন্সে করে মোংলা উপজেলা সদরে আনা হয়। ছাগলগুলোর মালিক ব্যবসায়ী মো. রশিদ।

এদিকে ঘটনা জানাজানির পর অ্যাম্বুলেন্সের চালক মো. শরীফুলকে তার দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। গত শুক্রবার তাঁর কাছ থেকে অ্যাম্বুলেন্সের চাবি নিয়েছে পৌর কর্তৃপক্ষ।

মো. শরীফুলের ভাষ্য, অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহনের ঘটনা এটাই প্রথম। চুকনগর থেকে ছাগল কিনে জিরো পয়েন্টে এসে দাঁড়িয়ে ছিলেন ব্যবসায়ী রশিদ। তিনি মোংলায় যাওয়ার মতো কোনো গাড়ি না পেয়ে আকুতি জানান। মানবিক কারণে ছাগলগুলো গাড়িতে তুলে এনেছেন। কিন্তু ছাগল আনার বিনিময়ে কোনো টাকা নেওয়া হয়নি।

ব্যবসায়ী মো. রশিদ বলেন, ‘আমি চুকনগর থেকে ছাগল কিনে জিরো পয়েন্টে আসি। সেখানে কোনো গাড়ি না পেয়ে রাতে রাস্তায় দাঁড়িয়ে ছিলাম। এ সময় অ্যাম্বুলেন্সটি দেখে সিগন্যাল দিয়ে থামাই। পরে ছয়টি ছাগল অ্যাম্বুলেন্সে করে মোংলায় নিয়ে আসি।’

মোংলা পোর্ট পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী বলেন, এ ঘটনায় অ্যাম্বুলেন্সের চালককে দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

কক্সবাজারের ইনানীতে মাটি ফুঁড়ে বের হচ্ছে গ্যাস ও আগুন, এলাকায় আতঙ্ক

সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহনের ভিডিও ভাইরাল, চালককে অব্যাহতি

Update Time : ১২:৪৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬