বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়ন ভূমি সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সকাল ১১টায় ফিতা কেটে কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাকেরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) জনাব অভ্র জ্যোতি বড়াল।
উদ্বোধন শেষে বক্তব্যে অভ্র জ্যোতি বড়াল ইউনিয়ন ভূমি সহায়তা কেন্দ্রের কার্যক্রম ও ভূমিসেবা প্রাপ্তির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, ভূমিসেবা-সংক্রান্ত যেকোনো কার্যক্রমে সঠিক নিয়মে আবেদন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিকভাবে আবেদন করার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে তিনি ভূমিসেবা গ্রহণে প্রয়োজনীয় নিয়মকানুন অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় তিনি কেন্দ্রের ইনচার্জকে ভূমিসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এর মাধ্যমে স্থানীয় জনগণ যেন সহজে ও সঠিকভাবে ভূমিসংক্রান্ত সেবা গ্রহণ করতে পারেন, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে ভূমিসেবা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দেন একজন কানুনগো। এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কলসকাঠি ইউনিয়ন ভূমি সহায়তা কেন্দ্রটি স্থানীয় জনগণের ভূমিসংক্রান্ত সেবা গ্রহণের প্রক্রিয়া সহজ করতে এবং ভূমিসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
মোঃ এনামুল হক 



















