২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেন ক্যান্সারে আক্রান্ত বাকেরগঞ্জ দর্পণের রিপোর্টার রাহাত সিকদারের দাদা আব্দুল গণি সিকদারের ইন্তেকাল

বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের বাসিন্দা এবং অনলাইন নিউজ পোর্টাল বাকেরগঞ্জ দর্পণ-এর রিপোর্টার রাহাত শিকদারের দাদা আব্দুল গণি সিকদার (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুম আব্দুল গণি সিকদারের জানাজার নামাজ আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।

তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তাঁর মৃত্যুতে স্বজনরা তাঁদের প্রিয়জনকে হারিয়ে শোকাহত।

এদিকে, আব্দুল গণি সিকদারের মৃত্যুতে বাকেরগঞ্জ দর্পণ পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে। শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তাঁর বিদেহী আত্মার শান্তির জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়।

মহান আল্লাহ তাআলা মরহুমকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন। আমিন।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

কক্সবাজারের ইনানীতে মাটি ফুঁড়ে বের হচ্ছে গ্যাস ও আগুন, এলাকায় আতঙ্ক

ব্রেন ক্যান্সারে আক্রান্ত বাকেরগঞ্জ দর্পণের রিপোর্টার রাহাত সিকদারের দাদা আব্দুল গণি সিকদারের ইন্তেকাল

Update Time : ০৩:০৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬