২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পোষা বিড়ালের মরদেহ নিয়ে থানায় মালিক, প্রতিবেশী নারীর বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

কক্সবাজারের চকরিয়ায় একটি পোষা বিড়ালকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ফিরোজা বেগম নামে এক প্রতিবেশী নারীর বিরুদ্ধে। এ ঘটনায় বিচার চেয়ে বিড়ালের মরদেহ খাঁচায় ভরে থানায় গিয়ে লিখিত অভিযোগ দিয়েছেন বিড়ালটির মালিক।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে মৃত বিড়ালটি খাঁচায় ভরে তিনি চকরিয়া থানায় যান।

পোষা বিড়ালটির মালিক চকরিয়া পৌরসভার কাজীরপাড়া এলাকার বাসিন্দা শামশুল আলম (৫৪)। অভিযুক্ত ফিরোজা বেগম, শামশুল আলমের প্রতিবেশী।

অভিযোগে বলা হয়, শামশুল আলমের দুটি পোষা বিড়াল রয়েছে। দীর্ঘদিন ধরে সেগুলোকে যত্নে লালন-পালন করছেন তিনি। সোমবার সকালে বাড়ির পেছনে ছাগল বেঁধে দিতে গেলে বিড়ালটিও তার সঙ্গে যায়। এ সময় প্রতিবেশী ফরিজা বেগমের পোষা কুকুরটি বিড়ালটিকে কামড়াতে চেষ্টা করলে শামসুল আলম কুকুরটিকে সরিয়ে দেন। এর জেরে ক্ষিপ্ত হয়ে ফরিজা বেগম লাঠি দিয়ে বিড়ালটিকে এলোপাতাড়ি পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ করেন তিনি।

প্রিয় পোষা প্রাণীটিকে হারিয়ে শামসুল আলম বলেন, ‘এই বিড়াল আমার সন্তানের মতো। অনেক আদর-যত্নে লালন করেছি। কোনো অপরাধ ছাড়াই ওকে এভাবে নিষ্ঠুরভাবে পিটিয়ে মেরে ফেলা হলো, যা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই, যাতে আর কেউ কোনো অবলা প্রাণীর প্রতি এমন আচরণ করার সাহস না দেখায়।’

অভিযোগের বিষয়ে জানতে ফিরোজা বেগমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।

চকরিয়া থানার ওসি আরিফুর রহমান বলেন, প্রাণী হত্যা আইনগত অপরাধ। শামশুল আলমের অভিযোগটি খতিয়ে দেখে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

কক্সবাজারের ইনানীতে মাটি ফুঁড়ে বের হচ্ছে গ্যাস ও আগুন, এলাকায় আতঙ্ক

পোষা বিড়ালের মরদেহ নিয়ে থানায় মালিক, প্রতিবেশী নারীর বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

Update Time : ১২:৪৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬