৩০ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিপিএল খেলুড়ে ৭ জন নিয়ে শ্রীলঙ্কা সফরের পাকিস্তান দল ঘোষণা

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ডাম্বুলায় ৭ জানুয়ারি শুরু হয়ে সিরিজটি শেষ হবে ১১ জানুয়ারি। ঘোষিত এই দলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলা সাতজন ক্রিকেটার জায়গা পেয়েছেন, যা সিরিজটিকে ঘিরে বাড়তি আগ্রহ তৈরি করেছে।

এই সিরিজের মাধ্যমে জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওপেনার খাজা নাফি। বর্তমানে তিনি বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলছেন। একই দলের অলরাউন্ডার ফাহিম আশরাফও রয়েছেন পাকিস্তানের টি–টোয়েন্টি স্কোয়াডে।
রাজশাহী ওয়ারিয়র্সের ওপেনার সাহিবজাদা ফারহান ও অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজ আগের মতোই দলের অন্যতম ভরসা হয়ে দলে জায়গা ধরে রেখেছেন। এ ছাড়া ঢাকা ক্যাপিটালসের দুই ক্রিকেটারও জাতীয় দলে ডাক পাওয়ায় বিপিএলে তাদের ছাড়তে হবে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিকে।

উইকেটকিপার ব্যাটসম্যান উসমান খান এবং পেসার সালমান মির্জাকেও দলে রেখেছে পিসিবি। সিলেট টাইটানসের হয়ে বিপিএল খেলা ওপেনার সাইম আইয়ুবও শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন।

অন্যদিকে, বিগ ব্যাশ লিগে ব্যস্ত থাকা বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও হাসান আলীকে এই সিরিজের জন্য বিবেচনা করেনি পিসিবি। তবে সিডনি থান্ডারের হয়ে বিগ ব্যাশে খেলা শাদাব খানকে দলে ফিরিয়েছে তারা। দীর্ঘদিন কাঁধের চোটে মাঠের বাইরে থাকার পর জুনে সর্বশেষ জাতীয় দলে খেলা শাদাব বিগ ব্যাশ দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন।

পাকিস্তান টি–টোয়েন্টি স্কোয়াড
সালমান আগা (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফি (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আইয়ুব, শাদাব খান, উসমান খান (উইকেটকিপার), উসমান তারিক।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বাকেরগঞ্জের গারুড়িয়ায় ঝড়ের তাণ্ডবে বসতবাড়ি বিধ্বস্ত- খোলা আকাশের নিচে পরিবার

বিপিএল খেলুড়ে ৭ জন নিয়ে শ্রীলঙ্কা সফরের পাকিস্তান দল ঘোষণা

Update Time : ০২:০৪:০৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫