সংসদীয় আসন ঢাকা-০৪ (শ্যামপুর থানা ও কদমতলী থানা) থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাকেরগঞ্জের সন্তান সৈয়দ জয়নাল আবেদীন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ের মধ্যেই তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন। এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
উল্লেখ্য, সৈয়দ জয়নাল আবেদীনের গ্রামের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নে। পেশাগত জীবনে তিনি একজন প্রতিষ্ঠিত ব্যাংকার এবং একই সঙ্গে একজন সমাজসেবক হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি ঢাকায় স্থায়ীভাবে বসবাস করছেন এবং নগরবাসীর সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত রয়েছেন।
সামাজিক উন্নয়ন ও শিক্ষাক্ষেত্রে তার অবদান উল্লেখযোগ্য। ঢাকায় তিনি একাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন, যা স্থানীয় শিক্ষাব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষা, নৈতিকতা ও সামাজিক কল্যাণকে অগ্রাধিকার দিয়ে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।
রাজনৈতিক অঙ্গনে তার প্রার্থীতা ঢাকা-০৪ আসনে নতুন আলোচনার সৃষ্টি করেছে। সমর্থকরা আশা প্রকাশ করছেন, তার অভিজ্ঞতা, সততা ও সমাজসেবামূলক কর্মকাণ্ড এই আসনের উন্নয়ন ও জনকল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি বাকেরগঞ্জের সর্বস্তরের মানুষের কাছে দোয়া এবং সমর্থন চেয়েছেন।
ডেস্ক রিপোর্টঃ 



















