৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হামজা চৌধুরীর চোটে দুশ্চিন্তায় বাংলাদেশ, মার্চের ম্যাচ খেলা নিয়ে শঙ্কা

ইংলিশ ক্লাব লেস্টার সিটি গত মৌসুমে প্রিমিয়ার লিগে খেললেও অবনমিত হয়ে এবার চ্যাম্পিয়নশিপে লড়ছে। কিন্তু ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরেও স্বস্তিতে নেই দলটি। অবনমন অঞ্চলে থাকা ওয়েস্ট ব্রমের সঙ্গে ব্যবধান মাত্র ৬ পয়েন্ট। এমন গুরুত্বপূর্ণ সময়ে কয়েক সপ্তাহের জন্য মিডফিল্ডার হামজা চৌধুরীকে হারিয়েছে লেস্টার, যা দুশ্চিন্তা বাড়িয়েছে বাংলাদেশ জাতীয় দলকেও।

আগামী মাসে দুটি ম্যাচ খেলার কথা বাংলাদেশের—একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ এবং অন্যটি এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের। দেশের ফুটবলের অন্যতম বড় তারকা হামজা সেই ম্যাচ দুটিতে খেলতে পারবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

গত শনিবার চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে ম্যাচে চোটে পড়েন ২৬ বছর বয়সী হামজা। সহ-অধিনায়ক হিসেবে মাঠে নামা এই মিডফিল্ডার ম্যাচের আধ ঘণ্টার মাথায় হাঁটুতে আঘাত পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন। প্রথম দেখাতেই চোটের তীব্রতা গুরুতর বলে মনে হচ্ছিল।

ম্যাচ শেষে লেস্টারের অন্তর্বর্তীকালীন কোচ অ্যান্ডি কিং জানান, দ্রুত সময়ের মধ্যে হামজাকে পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। তাঁর হাঁটুতে স্ক্যান করানোর কথাও নিশ্চিত করেন তিনি।

লেস্টারভিত্তিক কয়েকটি ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, হামজা এমসিএল (মিডিয়াল কোল্যাটেরাল লিগামেন্ট) ইনজুরিতে পড়েছেন। এ ধরনের চোটে সাধারণত ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয়। তবে আশার বিষয়, অস্ত্রোপচারের প্রয়োজন হবে না। চুক্তিবদ্ধ খেলোয়াড় হিসেবে তাঁর পুনর্বাসন প্রক্রিয়া তদারকি করবে লেস্টার সিটি, পাশাপাশি পরিস্থিতির ওপর নজর রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

হামজার অবস্থা নিয়ে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বলেন, “হামজার সঙ্গে আমাদের যোগাযোগ আছে। পরিস্থিতির ওপর আমরা নজর রাখছি। এখনো মনে করি না তিনি মার্চের ম্যাচ থেকে ছিটকে গেছেন। আশা করছি কয়েক সপ্তাহের মধ্যেই ফিট হয়ে উঠবেন এবং মার্চে খেলতে পারবেন।”

বাংলাদেশ ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরে খেলবে। তার আগে ২৬ মার্চ ভিয়েতনামে একটি প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনার কথা জানিয়েছে বাফুফে সূত্র।

এবারের এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ড থেকেই বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গেছে। পাঁচ ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে চার দলের গ্রুপে তৃতীয় অবস্থানে আছে বাংলাদেশ। দ্বিতীয় স্থানে থাকা হংকং (৮ পয়েন্ট) এবং চতুর্থ স্থানে থাকা ভারতও (২ পয়েন্ট) ছিটকে গেছে। ১১ পয়েন্ট নিয়ে সিঙ্গাপুর ইতিমধ্যে ২০২৭ এশিয়ান কাপে জায়গা নিশ্চিত করেছে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

সিলেটে সারজিস আলমকে বহনকারী গাড়িতে হামলা, ভেঙে গেছে পেছনের কাচ

হামজা চৌধুরীর চোটে দুশ্চিন্তায় বাংলাদেশ, মার্চের ম্যাচ খেলা নিয়ে শঙ্কা

Update Time : ০৯:৫৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬