ইমামদের জন্য সরকারি সম্মানী প্রদানের লক্ষ্যে আজ ২৮ ফেব্রুয়ারি থেকে বাকেরগঞ্জে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রম চলবে আগামীকাল ১ মার্চ পর্যন্ত।
উপজেলা সূত্রে জানা গেছে, ইসলামিক ফাউন্ডেশন–এর তত্ত্বাবধানে বাকেরগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত জনবল তথ্য সংগ্রহের কাজ পরিচালনা করছেন। সংশ্লিষ্টদের মাধ্যমে নির্ধারিত ফরম সংগ্রহ করে দ্রুততার সঙ্গে মসজিদের প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে সঠিক তথ্য প্রদান করলে সম্মানী কার্যক্রম বাস্তবায়ন সহজ হবে। তাই সকল মসজিদ কমিটি ও ইমামদের নির্ধারিত সময়সীমার মধ্যেই তথ্য জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
মোহাম্মদ হাদিসুর রহমান 




















