০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে জ্বালানি তেলের কৃত্রিম সংকটের অভিযোগ: অকটেন না পেয়ে চরম ভোগান্তিতে চালকরা

বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি তেল, বিশেষ করে অকটেন সরবরাহ নিয়ে সৃষ্টি হয়েছে রহস্যজনক পরিস্থিতি। প্রায় প্রতিটি পাম্পেই অকটেন না থাকার অজুহাতে গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে পাম্প কর্তৃপক্ষের বক্তব্যে রয়েছে অসংগতি ও বিভ্রান্তি।

স্থানীয়দের অভিযোগ, অধিকাংশ পাম্পেই অকটেনের মিটার বন্ধ রাখা হয়েছে। গ্রাহকরা তেল নিতে গেলে কখনো বলা হচ্ছে “অকটেন নেই”, আবার কোথাও বলা হচ্ছে “মিটার নষ্ট”—যা সাধারণ মানুষের মধ্যে সন্দেহ ও ক্ষোভের জন্ম দিচ্ছে।

এদিকে, অকটেন সংকটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকরা। এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরেও তেল না পেয়ে অনেকেই পড়ছেন চরম ভোগান্তিতে। এতে করে স্থানীয় যাতায়াত ব্যবস্থাও স্থবির হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সচেতন মহল মনে করছে, জ্বালানি তেলের মতো গুরুত্বপূর্ণ পণ্যের ক্ষেত্রে এ ধরনের অজুহাতে সাধারণ মানুষকে জিম্মি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রকৃতপক্ষে তেলের সংকট রয়েছে, নাকি অধিক মুনাফার আশায় কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে—তা দ্রুত তদন্তের দাবি উঠেছে।

এ বিষয়ে উপজেলা প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালতের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। পাম্পগুলোর স্টক রেজিস্টার যাচাই এবং মিটার ত্রুটির প্রকৃত অবস্থা পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

ক্ষমতাচ্যুতির দুই বছরে প্রথমবার প্রকাশ্যে আসছেন স্বৈরশাসক শেখ হাসিনা

বাকেরগঞ্জে জ্বালানি তেলের কৃত্রিম সংকটের অভিযোগ: অকটেন না পেয়ে চরম ভোগান্তিতে চালকরা

Update Time : ০৪:৩৩:১৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬