৩০ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে পোষা বিড়ালকে নির্মমভাবে আহত করার অভিযোগ, থানায় মামলা

বরিশালের বাকেরগঞ্জে এক গৃহবধূর পোষা বিড়ালকে লাঠি ও দা দিয়ে আঘাত করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক দম্পতির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারি রাত আনুমানিক আটটার দিকে বাকেরগঞ্জ উপজেলার এক এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিবেশী মৃত চেরাগালী মৃধার ছেলে আইউব মৃধা (৫০) ও তার স্ত্রী নাসিমা বেগম (৪০) গৃহবধূ তানিয়া বেগমের (২৮) পোষা বিড়ালকে লাঠি দিয়ে আঘাত করেন। এতে বিড়ালটি মাটিতে লুটিয়ে পড়ে। অভিযোগে আরও বলা হয়, হত্যার উদ্দেশ্যে দা দিয়ে কোপ দেওয়ার চেষ্টা করলে দায়ের অপর পিঠের আঘাতে বিড়ালটির ডান পাশের পেছনের পা ভেঙে যায়।

ঘটনার প্রতিবাদ করলে আইউব মৃধা তানিয়া বেগমকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে আহত বিড়ালটিকে উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় তানিয়া বেগম সোমবার (১২ জানুয়ারি) বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে তদন্ত শুরু করেছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সালেহ আল রেজা জানান, কাঠ বা লোহার রডের আঘাতে বিড়ালটি গুরুতর আহত হয়েছে। বর্তমানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় লাগবে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরও তানিয়া বেগমের আরেকটি পোষা বিড়াল কুঠার দিয়ে হত্যা করেছিলেন অভিযুক্ত আইউব মৃধা। সে সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা করা হয়েছিল।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক ও তদন্তকারী কর্মকর্তা রাজু আহমেদ বলেন, “একটি পোষা বিড়ালকে আহত করার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বাকেরগঞ্জের গারুড়িয়ায় ঝড়ের তাণ্ডবে বসতবাড়ি বিধ্বস্ত- খোলা আকাশের নিচে পরিবার

বাকেরগঞ্জে পোষা বিড়ালকে নির্মমভাবে আহত করার অভিযোগ, থানায় মামলা

Update Time : ০৩:৩৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬