১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় ২২২ বাংলাদেশি গ্রেফতার কেন?

মালয়েশিয়ার তেরেঙ্গানো রাজ্যে পরিচালিত এক মেগা অভিযানে ২২২ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে ইমিগ্রেশন। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

তেরেঙ্গানো ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসরি মোহাম্মদ নুর সাংবাদিকদের জানান, অভিযানে মোট ৩১৬ জন বিদেশি নাগরিককে তল্লাশি করা হয়। এর মধ্যে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ লঙ্ঘনের অভিযোগে ২২৬ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ২২২ জন বাংলাদেশি, তিনজন ইন্দোনেশিয়ান এবং একজন ভারতীয় নাগরিক রয়েছেন।

প্রাথমিক তদন্তে যেসব অপরাধ চিহ্নিত হয়েছে তার মধ্যে রয়েছে- বৈধ ব্যক্তিগত নথিপত্র না থাকা, নির্ধারিত সময়ের অতিরিক্ত অবস্থান (ওভারস্টে) এবং ভিসার অপব্যবহার।

মোহাম্মদ ইউসরি জানান, ২০২৬ সালের জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত তেরেঙ্গানো ইমিগ্রেশন বিভাগ মোট ৪১৫ জন অনিবন্ধিত অভিবাসী শ্রমিককে গ্রেফতার করেছে। আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভারত ও নেপালের নাগরিকরা রয়েছেন।

গ্রেফতারকৃতদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কুয়ালা বেরংয়ের আজিল ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Tag :
About Author Information

Mohon

মায়াবী চিত্রা হরিণটির পা চেপে ধরেছেন একজন, অন্যজন কোপাচ্ছেন দা দিয়ে

মালয়েশিয়ায় ২২২ বাংলাদেশি গ্রেফতার কেন?

Update Time : ০১:১৬:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬